ওয়ানজিরুর মৃত্যু আদালতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতের নির্দেশে পিছিয়ে গেল স্যামি ওয়ানজিরুকে সমাহিত করার দিনক্ষণ। অলিম্পিক ম্যারাথন চ্যাম্পিয়নের মৃত্যু নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ দিলেন কেনিয়ার আদালত। গত বৃহস্পতিবার অকালপ্রয়াত এই অ্যাথলেটের মা অ্যান ওয়ানজিরুর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।গত রোববার স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর বাড়ির ব্যালকনি থেকে পড়ে মারা যান গত অলিম্পিকে সোনাজয়ী ওয়ানজিরু। মায়ের ধারণা, এটি আত্মহত্যা কিংবা স্রেফ দুর্ঘটনা নয়; পরিকল্পিত হত্যা। এ কারণেই আদালতের দ্বারস্থ হয়েছেন অ্যান। আগামী সোমবার ময়নাতদন্ত হবে। পাশাপাশি চলছে পুলিশি তদন্তও। এএফপি।