ওয়ানডে অধিনায়ক মরগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের অধিনায়ক হয়েছেন এউইন মরগান। তবে মাত্র একটি ম্যাচের জন্য, সেটাও আবার জন্মভূমি আয়ারল্যান্ডের বিপক্ষে। ২৫ আগস্ট ডাবলিনে হবে দুই দলের একমাত্র ওয়ানডে ম্যাচটি। তাতে খর্বশক্তির ও অনভিজ্ঞ ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন মরগান। গতকাল ঘোষিত ১৩ সদস্যের দলে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা বেশির ভাগ খেলোয়াড়ই নেই। আগামী মাসের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁদের। মরগান ছাড়া টেস্ট দলের রবি বোপারা ও জোনাথন ট্রটই শুধু আছেন এই দলে। রয়টার্স।