ওয়ানডে জয়ের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৬ সালে ওয়ানডে অভিষেক। প্রথম জয় ১৯৯৮ সালে ২৩তম ম্যাচে। সেই পথপরিক্রমায় আজ আফগানিস্তানকে হারালেই ওয়ানডেতে শততম জয় পেয়ে যাবে প্রথম ৩১৩ ম্যাচে ৯৯টিতে জেতা বাংলাদেশ। বাংলাদেশ ছাড়া টেস্ট খেলুড়ে নয়টি দলই ওয়ানডেতে এক শর বেশি ম্যাচ জিতে ফেলেছে। সবার আগে ওয়ানডে জয়ের সেঞ্চুরি করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৮৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়াকে হারিয়ে এই মাইলফলক ছোঁয় ক্যারিবীয়রা। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা শততম জয় পায় মাত্র ১৩১ ম্যাচ খেলেই। সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ জয়ের রেকর্ড হয়ে আছে এটাই। ১৯৯৯ সালে ১৬২তম ম্যাচে শততম জয় তুলে নিয়ে দ্বিতীয় দ্রুততম দক্ষিণ আফ্রিকা।

কতম্যাচেশতওয়ানডেজয়

ম্যাচ          দল                  সাল

১৩১    ওয়েস্ট ইন্ডিজ    ১৯৮৭

১৬২    দক্ষিণ আফ্রিকা  ১৯৯৯

১৯২    ইংল্যান্ড         ১৯৯২

২০১    পাকিস্তান        ১৯৯০

২০৫   অস্ট্রেলিয়া       ১৯৮৯

২৩২   ভারত           ১৯৯৩

২৪১    নিউজিল্যান্ড     ১৯৯৫

২৬৮   শ্রীলঙ্কা          ১৯৯৮

৩৭৯   জিম্বাবুয়ে        ২০১০