ওয়ানডে থেকে টেস্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবরাজ সিং হঠাৎই জ্বরে পড়ায় ইতিহাসে ঢুকে গেলেন সুরেশ রায়না। রেকর্ড গড়ে ফেললেন টেস্ট ক্যাপ মাথায় দিয়েই। ৯৮টি ওয়ানডে খেলার পর টেস্ট অভিষেক হলো রায়নার, সাদা পোশাকে মাঠে নামার আগে এতগুলো ওয়ানডে খেলতে হয়নি আর কাউকে। রায়না পেছনে ফেলেছেন অ্যান্ডু সাইমন্ডসকে, ৯৪টি ওয়ানডে খেলার পর টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন শৃঙ্খলাগত কারণে এখন দলের বাইরে থাকা অস্ট্রেলীয় অলরাউন্ডার। সাইমন্ডসের আগে রেকর্ডটি ছিল তাঁর সতীর্থ অ্যাডাম গিলক্রিস্টের। ইয়ান হিলির জায়গায় যখন টেস্ট খেলার সুযোগ হলো গিলক্রিস্টের, তত দিনে ওয়ানডে খেলে ফেলেছেন ৭৬টি। সাইমন্ডসের আগেই গিলির রেকর্ড ভাঙার কাছাকাছি গিয়েছিলেন যুবরাজ, টেস্ট অভিষেক হয়েছিল ৭৩ ওয়ানডে খেলার পর। ৬৬ ওয়ানডে খেলার পর টেস্ট অভিষেক হয়েছিল শহীদ আফ্রিদির।