ওয়ানডে দলে কামরান, মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরান আকমলের বিরুদ্ধে গুঞ্জন স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার। নিউজিল্যান্ড সফরের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে তাঁকে অংশ নেওয়ার অনুমতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ইন্টিগ্রিটি কমিটি।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে খেলেছিলেন মিসবাহ-উল-হক। কিন্তু শেষ তিন ম্যাচে তাঁর ওপর আস্থা রাখেননি পাকিস্তানের নির্বাচকেরা।কামরান আকমলের অপেক্ষার হয়তো অবসান হলো। নিউজিল্যান্ড সফরের ছয় ম্যাচের ওয়ানডে সিরিজের দলে তাঁকে দলের রেখেছেন নির্বাচকেরা। ওয়ানডে দলে ফিরেছেন টেস্ট দলের অধিনায়ক মিসবাহ-উল-হকও। ক্রিকইনফো।ওয়ানডে দল: শহীদ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, কামরান আকমল, ইউনুস খান, মিসবাহ-উল-হক, আসাদ শফিক, উমর আকমল, আবদুর রাজ্জাক, আবদুল রেহমান, সাঈদ আজমল, শোয়েব আখতার, উমর গুল, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভীর, তানভীর আহেমেদ ও আহেমেদ শেহজাদ।