ওয়ানডে দলে ফিরলেন দ্রাবিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ দুই বছর ভারতের ওয়ানডে দলে সুযোগ পাননি রাহুল দ্রাবিড়। ছিলেন না ভারতের বিশ্বকাপজয়ী দলেও। কিন্তু ইংল্যান্ড সফরে ভারতের ভয়াবহ ব্যাটিং ব্যর্থতার মাঝেও লড়াকু পারফরমেন্স দেখিয়ে আবারও ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন ‘মি. ওয়াল’। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন যুবরাজ সিং ও হরভজন সিং।২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাজে পারফরমেন্সের পর দল থেকে বাদ পড়েছিলেন দ্রাবিড়। সেবার পাঁচ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল মাত্র ৫৩ রান। দুই বছর পর ২০০৯ সালে আবারও ওয়ানডে ক্রিকেটের অঙ্গনে ফিরেছিলেন তিনি। কিন্তু সেবারও ব্যাট হাতে খুব একটা জ্বলে উঠতে পারেননি দ্রাবিড়। ফলে আবারও ওয়ানডে ক্রিকেট থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর শেষ ওয়ানডেটি খেলেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। এবার ইংল্যান্ডের বিপক্ষে তিনি জ্বলে উঠতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।ভারতের ওয়ানডে দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীর, বীরেন্দর শেবাগ, রাহুল দ্রাবিড়, সুরেশ রায়না, বিরাট কোহলি, রোহিত শর্মা, পার্থিব প্যাটেল, অমিত মিশ্র, রবিচন্দ্রন অশ্বিন, জহির খান, ইশান্ত শর্মা, প্রাভিন কুমার, মুনাফ প্যাটেল, বিনয় কুমার।— ক্রিকইনফো