ওয়ানডে দলে ফিরলেন পিটারসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে বিবাদে জড়িয়ে সীমিত ওভারের ক্রিকেটকে বিদায়ই বলে দিয়েছিলেন কেভিন পিটারসেন। আবার তাঁকে একদিনের ক্রিকেটে দেখা যাবে কি না, তা নিয়ে অনেক সংশয় ছিল। কিন্তু সব সংশয় পেছনে ফেলে আবারও ইংল্যান্ডের ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন পিটারসেন। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেই তাঁকে আবার মাঠে দেখা যাবে।এ বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেটি খেলেছিলেন কেভিন পিটারসেন। এরপর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে হুমকির মুখে ফেলে দিয়েছিলেন নিজের একদিনের ক্রিকেট ক্যারিয়ার। কিন্তু দীর্ঘদিন কোনো ওয়ানডে ম্যাচ না খেলা সত্ত্বেও পিটারসেনকে অগ্রাহ্য করতে পারেননি ইংল্যান্ডের নির্বাচকেরা। বিশেষত, ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া মুম্বাই টেস্টে ১৮৬ রানের দারুণ ইনিংসটি হয়তো ওয়ানডে দলে জায়গাটা নিশ্চিত করে দিয়েছে ৩২ বছর বয়সী পিটারসেনের। তবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে দুটো টি-টোয়েন্টি ম্যাচে থাকবেন না এই ডানহাতি ব্যাটসম্যান।আগামী ১১ জানুয়ারি শুরু হবে পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজ।ইংল্যান্ডের ওয়ানডে দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), জনি বেয়ারস্ট্রো, ইয়ান বেল, টিম ব্রেসনান, ড্যানি ব্রিগস, জেড ডার্নব্যাচ, স্টিভেন ফিন, ক্রেইগ কিসওয়েটার, স্টুয়ার্ট মিকার, ইয়ন মরগান, সামিত প্যাটেল, কেভিন পিটারসেন, জেমস ট্রেডওয়েল, জনাথন ট্রট, জেমস অ্যান্ডারসন/স্টুয়ার্ট ব্রড।