ওয়ানডে দলে ফিরলেন সারওয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপেও ছিলেন। বাদ পড়েন বিশ্বকাপের পর ঘোষিত ওয়ানডে দল থেকে। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচেই হেরে যাওয়ায় রামনরেশ সারওয়ানকে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নির্বাচকেরা।তিন ম্যাচ মাঠের বাইরে কাটিয়ে কাল সোমবার ফিরছেন সারওয়ান। আর এ কারণে চতুর্থ ম্যাচ থেকে দলের বাইরে চলে যেতে হচ্ছে উদ্বোধনী ব্যাটসম্যান ডেভন স্মিথকে। চলতি সিরিজটা দুঃস্বপ্নের মতো কেটেছে স্মিথের। তিন ম্যাচের তিনটিতেই মোহাম্মদ হাফিজের এলবিডব্লিউর শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন তিনি। ওয়েবসাইট।ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, কার্লটন বাফ, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, কির্ক এডওয়ার্ডস, অ্যান্থনি মার্টিন, রবি রামপল, কেমার রোচ, আন্দ্রে রাসেল, রামনরেশ সারওয়ান, মারলন স্যামুয়েলস ও লেন্ডি সিমন্স।