ওয়ানডে দলে মিসবাহ-কামরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ড সফরের টেস্ট এবং টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি কামরান আকমলের। তবে ওয়ানডে দলে ফিরলেন গত গ্রীষ্মে ইংল্যান্ড সফরের পর জাতীয় দলের বাইরে থাকা পাকিস্তানি উইকেটরক্ষক। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজের পাকিস্তান দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক মিসবাহ-উল হকও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে ১৪ ও ১৭ রান করে ওয়ানডে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিংয়ে কামরান আকমলের সম্পৃক্ততার গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু অক্টোবরে অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দেয় আইসিসি। এ সময় ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেছেন আকমল। জাতীয় দলে ফেরাটা তারই ফল। তবে কামরান ফেরায় ওয়ানডে দলে জায়গা হারাতে হয়েছে ছোট ভাই আদনান আকমলকে। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষিক্ত ওপেনার আহমেদ শেহজাদও ফিরেছেন দলে। ১৫ জানুয়ারি ওয়েলিংটনে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট শেষে ওয়ানডে সিরিজ শুরু হবে ২২ জানুয়ারি। ওয়েবসাইট।পাকিস্তানের ওয়ানডে দল: শহীদ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, কামরান আকমল, ইউনুস, মিসবাহ-উল হক, আসাদ শফিক, উমর আকমল, আবদুল রাজ্জাক, আবদুর রেহমান, সাঈদ আজমল, শোয়েব আখতার, উমর গুল, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভীর, তানভির আহমেদ, আহমেদ শেহজাদ।