ওয়ানডে দলে রাইডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরার ব্যাপারে আশাবাদী ছিলেন। সেই আশা পূরণ হয়েছে জেসি রাইডারের। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন নিউজিল্যান্ডের ‘ব্যাডবয়’।
গত বছর ফেব্রুয়ারির পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বিতর্কিত নিউজিল্যান্ড ওপেনার। এর মাঝে সন্ত্রসীদের হামলার শিকার হয়ে ঘুরে এসেছেন মৃত্যুর দুয়ার থেকে। ডোপ নিয়ে নিষিদ্ধ থাকতে হয়েছে ছয় মাস। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ঘরোয়া ক্রিকেটে ওটাগোর হয়ে সাত ইনিংসে ৬৪.৮৫ গড়ে ৪৫৪ রান করার পরই আশাবাদী হয়ে ওঠেন আবারও দলে ডাক পাওয়ার ব্যাপারে। রাইডার ছাড়াও দলে ফিরেছেন চোটের কারণে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফরে না থাকা মার্টিন গাপটিল। এএফপি।