ওয়ানডে ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার আর সেঞ্চুরি করতে পারছে না ওয়ানডে ক্রিকেট। থেমে যেতে হচ্ছে নড়বড়ে নব্বইয়ের ঘরেই। ৩০ ডিসেম্বর ভারত-পাকিস্তানের প্রথম ওয়ানডে ম্যাচটা ২০১২ সালের শেষ ও ৯০তম ম্যাচ। বছরে এক শয়ের কম ওয়ানডে এ বছরের আগে সর্বশেষ হয়েছে ১৯৯৫ সালে। সেবার সাকল্যে ম্যাচ হয়েছিল ৬০টি। ১৯৯৬ সালে ওয়ানডের সংখ্যা প্রথম ছোঁয় তিন অঙ্কের ঘর। ষষ্ঠ বিশ্বকাপের বছর ম্যাচ হয়েছিল ১২৩টি। বছরে সর্বোচ্চ ১৯১টি ওয়ানডে হয়েছে ২০০৭ সালে। সংখ্যাটা প্রথমবারের মতো ৫০ পেরোয় ১৯৮৩ সালে (৬৬টি)। ওয়ানডে কমে গেলেও ২০১২ সালে রেকর্ড ৮২টি টি-টোয়েন্টি ম্যাচ হতে যাচ্ছে।