ওয়ানডে ম্যাচে সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিচেল মার্শের অভিষেক ২০১১ সালে। সেই থেকে এ পর্যন্ত পাঁচটি ওয়ানডেতে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। কালও অপরাজিত ৬৯ রান করে ম্যান অব দ্য ম্যাচ। এই সময়ের মধ্যে অস্ট্রেলিয়ায় মিচেল মার্শের চেয়ে বেশি ম্যাচসেরার পুরস্কার পাওয়া খেলোয়াড় মাত্র দুজন—স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক। দুজনই ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ছয়বার। তবে দুজনই স্মিথের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন। আর অন্তত পাঁচবার যাঁরা ম্যাচসেরা হয়েছেন, তাঁদের মধ্যে মার্শই সবচেয়ে কম ম্যাচ খেলেছেন (২৯টি)। সব দল মিলিয়ে বিরাট কোহলি সবার চেয়ে এগিয়ে। ২০১১ সালের পর ১০৫টি ম্যাচ খেলে ১৫ বার ম্যাচসেরা ভারতের টেস্ট অধিনায়ক। ১৩ বার ম্যাচসেরা হয়েছেন দুজন—এবি ডি ভিলিয়ার্স ও তিলকরত্নে দিলশান। দিলশান (১১৩) অবশ্য ডি ভিলিয়ার্সের (৭৮) চেয়ে বেশি ম্যাচ খেলেছেন।