ওয়ানডে র্যাঙ্কিংয়ে আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো খেলার পুরস্কার নগদেই মিলে গেল। বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে আফগানিস্তান। ৩২ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তানের অবস্থান দ্বাদশ স্থানে। এশিয়া কাপে আরেকটি জয় পেলেই আয়ারল্যান্ডকে টপকে ১১ নম্বরে উঠে যাবে মোহাম্মদ নবীর দল।

র‌্যাঙ্কিংয়ে জায়গা পাওয়ার শর্ত ছিল, টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে দুটি ওয়ানডে জিততে হবে অথবা টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে একটি জয় ও সহযোগী দেশগুলোর বিপক্ষে ৬০ শতাংশের বেশি ম্যাচে জয়। বাংলাদেশকে হারিয়ে দ্বিতীয় শর্তটা পূরণ করেছে আফগানিস্তান। আইসিসি বিজ্ঞপ্তি।