ওয়ানডে সিরিজও ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জয়। এক ম্যাচ হাতে রেখে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটাও ৩-১-এ নিজেদের করে নিয়েছে স্বাগতিক ভারতীয় দল।সিরিজ নিশ্চিত করার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৩ রানে হারিয়েছে ভারত। দিবারাত্রির এই ম্যাচে অধিনায়ক বীরেন্দ্র শেবাগের রেকর্ড ২১৯ রানকে পুঁজি করে ৫ উইকেটে ৪১৮ রানের পর্বতসম স্কোর দাঁড় করান স্বাগতিকেরা। ওয়ানডেতে এটাই ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ৪১৯ রানের লক্ষ্যে খেলতে নেমে চার বল বাকি থাকতে ২৬৫ রানে গুটিয়ে যায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন দিনেশ রামদিন।সংক্ষিপ্ত স্কোর:ভারত ৪১৮/৫ (৫০ ওভার)শেবাগ ২১৯, গম্ভীর ৬৭রোচ ৮৮/১, রাসেল ৬৩/১, পোলার্ড ৬৫/১ওয়েস্ট ইন্ডিজ ২৬৫/১০ (৪৯.২ ওভার)রামদিন ৯৬ , সিমন্স ৩৬জাদেজা ৩৪/৩, শর্মা ৪৩/৩ফল: ভারত ১৫৩ রানে জয়ী।টস: ভারত