ওয়ানডে সিরিজে থাকছেন না শেবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁধের ইনজুরিটা অনেক দিন ধরেই ভোগাচ্ছিল বিরেন্দর শেবাগকে। এ বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি এই ইনজুরির জন্য। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটাও মাঠের বাইরেই কাটাতে হবে ভারতীয় এই ওপেনারকে। তবে কেপটাউনে সিরিজ নির্ধারণী শেষ টেস্টে খেলবেন শেবাগ।ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি এন শ্রীনিবাস এক বিবৃতিতে জানিয়েছেন, ‘কাঁধের ইনজুরির কারণে শেবাগকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর জায়গায় দলে আসবেন রোহিত শর্মা।’ টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ভারতের টেস্ট ওপেনার মুরলি বিজয়ের দেশে ফিরে যাওয়ার কথা থাকলেও এখন শেবাগ না থাকায় শেষ পর্যন্তই থাকবেন তিনি।কাঁধের এই ইনজুরিটা নিয়েও হয়তো খেলে যেতে পারতেন শেবাগ। কিন্তু সামনেই বিশ্বকাপের মতো বড় আসর থাকায় দলের অন্যতম সেরা ব্যাটসম্যানটিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ভারত। রয়টার্স।