ওয়ানডে সিরিজেও বৃষ্টির হুমকি
নতুন সব আইনের শুরুর সঙ্গে কীভাবে যেন জড়িয়ে যায় নিউজিল্যান্ড। ২০০৮ সালে নো-বলে ফ্রি হিট, তিনটি পাওয়ার প্লেসহ বেশ কিছু নতুন নিয়ম চালু হয়েছিল নিউজিল্যান্ডের ম্যাচ দিয়েই। সেবার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। ওয়ানডের পরীক্ষাগারে আজ নতুন কিছু গবেষণা শুরু হচ্ছে সেই নিউজিল্যান্ডের ম্যাচ দিয়েই। প্রতিপক্ষ শ্রীলঙ্কা।রস টেলর ও মাহেলা জয়াবর্ধনে দুজনের কণ্ঠেই নতুন নিয়মে দ্রুত অভ্যস্ত হওয়ার তাগিদ শোনা গেল। যদিও লড়াইয়ের উত্তেজনা সব ছাপিয়ে যাচ্ছে আবহাওয়াজনিত শঙ্কায়। গত কিছুদিনে পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ, এসএলপিএল, ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে বাগড়া দিয়েছে বৃষ্টি। এই সিরিজের একমাত্র টি-টোয়েন্টিও পরশু গেছে বৃষ্টির পেটে। পাল্লেকেলেতে আজ ৫ ম্যাচের ওয়ানডে সিরিজও শুরু হচ্ছে বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে। কদিন আগে এই পাল্লেকেলেতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ খেলেছে কিউইরা। দেশের মাটি হলেও শ্রীলঙ্কাকে তাই এগিয়ে রাখার উপায় নেই। ওয়েবসাইট।