ওয়ানডে সিরিজের আগেই সুস্থ হয়ে ওঠবেন স্মিথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শঙ্কা ছিল গ্রায়েম স্মিথকে নিয়ে। ভারতের বিপক্ষে আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া সিরিজে দক্ষিণ আফ্রিকার এই অধিনায়ক খেলতে পারবেন কিনা এ নিয়ে। তবে প্রোটিয়াস সমর্থকদের জন্য সুখবর। ভারতের বিপক্ষে সিরিজের আগেই গ্রায়েম স্মিথ সুস্থ হয়ে ওঠবেন বলে আজ শুক্রবার জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের মেডিকেল কমিটি।পাকিস্তানের বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজে বাঁ হাতের আঙ্গুলে চোট পান স্মিথ। আশঙ্কা করা হচ্ছিল, চোট সারাতে অস্ত্রোপচারের মুখোমুখি হতে হবে প্রোটিয়াস অধিনায়ককে। তবে অস্ত্রোপচারের প্রয়োজন নেই জানিয়ে মেডিকেল কমিটির চেয়ারম্যান এক বিবৃতিতে বলেন, ‘গ্রায়েম স্মিথের চোটের উন্নতি আমাদের প্রত্যাশামতোই এগিয়ে যাচ্ছে। আমাদের বিশ্বাস, ভারতের বিপক্ষে সিরিজের আগেই সুস্থ হয়ে ওঠবেন তিনি। আর পুরো সিরিজেই স্মিথ খেলতে পারবেন।’—ক্রিকইনফো।