প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে অভিষেক ১৯৯৯ সালে। প্রথম সেঞ্চুরি ২০০৬ সালে। ক্যারিয়ারের প্রথম ১৫৪ ম্যাচে যে ব্যাটসম্যানের সেঞ্চুরি ছিল মাত্র একটি, ২৬৬ ম্যাচ শেষে সেই তিলকরত্নে দিলশানের নামের পাশে ১৭টি সেঞ্চুরি। পরশু চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে ছাড়িয়ে গেছেন কুমার সাঙ্গাকারাকে। ওয়ানডে সেঞ্চুরিতে লঙ্কানদের মধ্যে একমাত্র সনাৎ জয়াসুরিয়াই (২৮টি) আছেন দিলশানের ওপরে। গত সাড়ে চার বছরে ১১৪ ম্যাচে ১৬ সেঞ্চুরি, ২০০৯ সালের পরে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি এই লঙ্কান ওপেনারেরই। ১০৬ ম্যাচে ১৫ সেঞ্চুরি নিয়ে দুইয়ে ভারতের বিরাট কোহলি। এ ছাড়া এই সময়ে ১০টির বেশি সেঞ্চুরি করেছেন শুধু দুই দক্ষিণ আফ্রিকান এবি ডি ভিলিয়ার্স (৭১ ম্যাচে ১১) ও হাশিম আমলা (৬৫ ম্যাচে ১০)।