ওয়ানডেও ছাড়ছেন আফ্রিদি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন শহীদ আফ্রিদি। এবার হয়তো একদিনের ক্রিকেট থেকেও সরে দাঁড়াবেন এই পাকিস্তানি অলরাউন্ডার। তাঁর কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া ও কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে মনোমালিন্যের কারণেই আফ্রিদি এই সিদ্ধান্ত নিতে চাচ্ছেন বলে পিসিবির এক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।কয়েকদিন আগেই আফ্রিদিকে সরিয়ে মিসবাহ-উল-হককে ওয়ানডে দলের অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর হুট করে এ ধরনের সিদ্ধান্তে যথেষ্ট আঘাত পেয়েছেন আফ্রিদি। আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের আগামী সিরিজে হয়তো তাঁকে দলে রাখা হবে। কিন্তু অধিনায়কত্ব হারানোর পর এখন তিনি এভাবে পাকিস্তান দলে থাকবেন কি না সেটা নিয়ে সংশয়ে আছেন অনেকে।এদিকে নির্বাচক কমিটির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলায় আফ্রিদির কাছে একটি কারণ দর্শানোর নোটিশও পাঠিয়েছে পিসিবি। ওয়েবসাইট।