ওয়ানডেতে ওভারে দুই বাউন্সার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট খেলাটা দিনকে দিন ব্যাটসম্যানদের অনুকূলে চলে যাচ্ছে, বোলারদের সঙ্গে করা হচ্ছে বিমাতাসুলভ আচরণ। এমন অভিযোগ অনেক দিন ধরেই চলে আসছে। খেলাটাকে আরও বেশি ‘ভারসাম্যপূর্ণ’ করার জন্য আইসিসির ক্রিকেট কমিটি বেশ কিছু সুপারিশ করেছে। এর মধ্যে বোলারদের পক্ষে যাচ্ছে দুটি সিদ্ধান্ত: ওয়ানডের এক ওভারে দুটি বাউন্সার এবং বোলিং পাওয়ার প্লে বাদ দেওয়ার সুপারিশ। অবশ্য ৩০ গজ বৃত্তের বাইরে একজন ফিল্ডার কমানোর প্রস্তাবও করা হয়েছে। বর্তমান নিয়মে পাঁচজন ফিল্ডার বৃত্তের বাইরে থাকেন, ক্রিকেট কমিটির সুপারিশ, সংখ্যাটি ৪ করা হোক।এ মাসের শেষের দিকে কুয়ালালামপুরে আইসিসির বোর্ডসভায় কমিটির প্রস্তাবগুলো অনুমোদিত হতে পারে। তা হলে এর পর থেকে ওয়ানডেতে প্রতি ওভারে একটির বদলে দুটি করে বাউন্সার দিতে পারবেন পেসাররা। পাওয়ার প্লেও ২০ ওভার থেকে কমে ১৫ ওভারে নেমে আসবে। প্রথম ১০ ওভার বাধ্যতামূলক পাওয়ার প্লের পর ৪০ ওভারের আগে ব্যাটিং দল পাঁচ ওভারের একটি পাওয়ার প্লে পাবে। বোলিং পাওয়ার প্লে আর থাকবে না।আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্যাট আর বলের লড়াইয়ে আরও বেশি ভারসাম্য আনার জন্য এই পরিবর্তনগুলোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি টেস্ট আর টি-টোয়েন্টি থেকে ওয়ানডে ফরম্যাটটির স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।’ ওয়েবসাইট।