ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে সফরের শুরুটা ভালোভাবে করতে পারেনি বাংলাদেশ। তিন দিনের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুইয়ান একাদশের কাছে হারের পর একমাত্র টেস্টে ১৩০ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সফরকারীদের। তবে এবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো করার প্রত্যয় নিয়েই কাল শুক্রবার মাঠে নামতে যাচ্ছেন সাকিব-তামিমরা।কাল প্রথম ওয়ানডেটি জিততে পারলে যে দলের মধ্যে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে, সেটা বেশ ভালোই বুঝতে পারছেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেছেন, ‘যেকোনো সিরিজেই প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা প্রথম ম্যাচে জিততে পারি, তাহলে অনেকখানি এগিয়ে থাকব।’ পরিসংখ্যান বিচার করলে অবশ্য নিশ্চিন্তেই এগিয়ে রাখা যায় বাংলাদেশকে। এর আগের তিনটি সিরিজেই জয় পেয়েছে টাইগাররা। গত পাঁচ বছরে মোট ৩১ বার জিম্বাবুয়ের মুখোমুখি হয়ে ২৩ বারই জয় পেয়েছে বাংলাদেশ। তবে কাগজে-কলমে এগিয়ে থাকলেও মাঠে সাকিব বাহিনী কেমন পারফরম্যান্স দেখাতে পারবে, তা নিয়ে সংশয় কাটছে না বাংলাদেশি সমর্থকদের। কারণ, ছয় বছর পর টেস্ট ক্রিকেটের আঙ্গিনায় পা রেখেও জিম্বাবুয়ে বাংলাদেশকে যেভাবে হারের স্বাদ দিয়েছে, তাতে হতাশই হতে হয়েছে সবাইকে। এখন ওয়ানডে সিরিজে সাকিব বাহিনী কেমন করতে পারবে, সেটাই দেখার বিষয়। ওয়েবসাইট