ওয়ানডেতে থাকছে না বোলিং পাওয়ার প্লে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০ ওভারের ক্রিকেট থেকে উঠে গেল বোলিং পাওয়ার প্লের নিয়ম। কুয়ালালামপুরে কাল শেষ হওয়া আইসিসির বোর্ড সভায় পাওয়ার প্লের নিয়মে পরিবর্তন আনা হয়েছে আরও কিছু।প্রথম ১০ ওভারের বাধ্যতামূলক পাওয়ার প্লের নিয়মটি বহাল থাকছে। তবে এত দিন ১৬ থেকে ৪০ ওভারের মধ্যে ব্যাটিং-বোলিং পাওয়ার প্লে নেওয়ার যে নিয়ম ছিল, সেটি থাকছে না। বোলিং পাওয়ার প্লে তো বাদই, ব্যাটিং পাওয়ার প্লেও শেষ করতে হবে ৪১তম ওভার শুরুর আগে। নন পাওয়ার প্লে ওভারগুলোয় এত দিন ৩০ গজের বাইরে থাকতে পারত সর্বোচ্চ ৫ জন ফিল্ডার। নতুন নিয়মে রাখা যাবে সর্বোচ্চ ৪ জন।ওয়ানডেতে প্রতি ওভারে এত দিন সর্বোচ্চ একটি বাউন্সার দেওয়া যেত। এখন দেওয়া যাবে দুটি। এ ছাড়া দিবারাত্রি টেস্ট আয়োজনের ক্ষেত্রেও এখন আর কোনো আপত্তি নেই আইসিসির। প্রতিদ্বন্দ্বী দুই দলের বোর্ডের সম্মতিক্রমেই এটি হতে পারে। তথ্যসূত্র: আইসিসির সংবাদ বিজ্ঞপ্তি।