ওয়ানডেতে নেই মমিনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের ম্যাচের দুই ইনিংসে করেছেন ৫০ ও ২৭। তবে ওই ম্যাচেই চোট পেয়েছেন হাতে। ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দলের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে তাই জায়গা হয়নি মমিনুল হকের। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের দল কাল পাওয়া গেছে বোর্ড সূত্রে। যথারীতি নেতৃত্ব দেবেন রকিবুল হাসান, তাঁর ডেপুটি ইমরুল কায়েস। প্রথম ওয়ানডে আগামীকাল, দ্বিতীয়টি রোববার।‘এ’ দল: রকিবুল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস (সহ-অধিনায়ক), শামসুর রহমান, এনামুল হক, শাহরিয়ার নাফীস, নাঈম ইসলাম, শাহাদাত হোসেন, আসিফ আহমেদ, মার্শাল আইয়ুব, তাসকিন আহমেদ, দেলোয়ার হোসেন, এনামুল জুনিয়র, নাজমুল ইসলাম (অপু), মাহমুদুল হাসান।