ওয়ানডেতে নেই মাহেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশ ফুরফুরে মেজাজেই কাল অনুশীলনে জোড় বেঁধে ফুটবল খেললেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের বহু যুদ্ধের দুই নায়ক, দুই বন্ধু কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে  প্রথম আলো
বেশ ফুরফুরে মেজাজেই কাল অনুশীলনে জোড় বেঁধে ফুটবল খেললেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের বহু যুদ্ধের দুই নায়ক, দুই বন্ধু কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে প্রথম আলো

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলছেন না মাহেলা জয়াবর্ধনে ও রঙ্গনা হেরাথ। অভিজ্ঞ এই দুই ক্রিকেটারকে বাইরে রেখেই কাল ওয়ানডে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
একই সঙ্গে ঘোষণা করা হয়েছে টি-টোয়েন্টির দলও। এই দলে অবশ্য রাখা হয়েছে জয়াবর্ধনে ও হেরাথকে। তবে হেরাথ খেলতে পারবেন কি না, সন্দেহ সেটা নিয়েই। হাঁটুর চোটে ভোগা বাঁহাতি স্পিনার যে আজই ফিরে যাচ্ছেন শ্রীলঙ্কায়। সঙ্গে যাচ্ছেন চোটগ্রস্ত পেসার শামিন্দা ইরাঙ্গাও। এ দুজনের পরিবর্তে ডেকে আনা হচ্ছে কুশল ও থিসারা পেরেরাকে। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই অবশ্য ছিলেন এই দুজন।
ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে খেলা দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নেও। ফিরিয়ে আনা হয়েছে স্পিনিং অলরাউন্ডার অ্যাঞ্জেলো পেরেরাকে।
এই মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলে যাওয়া পেরেরা সর্বশেষ প্রথম শ্রেণীর ম্যাচে ২০৪ বলে করেছেন ২৪৪ রান। পেরেরাকে রাখা হয়েছে টি-টোয়েন্টি দলেও। মাহেলা জয়াবর্ধনে অবশ্য ছিলেন না পাকিস্তান সিরিজের ওয়ানডে দলেও। সাবেক অধিনায়ক তখন পিতৃত্বকালীন ছুটি কাটাচ্ছিলেন।
দ্বিতীয় টেস্টের পর ১২ ও ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রামেই হবে টি-টোয়েন্টি ম্যাচ দুটি। ওয়ানডে তিনটি ১৭, ২০ ও ২২ ফেব্রুয়ারি মিরপুরে। ওয়েবসাইট।