ওয়ানডেতে ভারতের একধাপ অবনমন
গত বছর বিশ্বকাপ জিতে ওয়ানডে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানটা অনেক দিনই নিজেদের দখলে রেখেছিল ভারত। কিন্তু সম্প্রতি ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স না করায় একধাপ নিচে নেমে যেতে হলো বিশ্বকাপজয়ীদের। এখন সর্বশেষ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে আছে ভারত।সদ্য শেষ হওয়া সিবি সিরিজে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো পারফরমেন্স দেখাতে পারেনি ভারত। শেষ আটটি ম্যাচে মাত্র তিনটি ম্যাচে জয়ের মুখ দেখেছে ধোনি-বাহিনী। ফলে দক্ষিণ আফ্রিকার চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থেকে তৃতীয় স্থানে আছে নেমে গেছে তারা। ১১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে সিবি সিরিজে শিরোপা জিতে শীর্ষস্থানটা নিজেদের দখলেই রেখেছে অস্ট্রেলিয়া।আগের মতো চতুর্থ অবস্থানে থাকলেও শেষ ১০টি ম্যাচের পাঁচ হার ও পাঁচ জয়ে র্যাঙ্কিং পয়েন্ট ৩ বাড়িয়েছে শ্রীলঙ্কা (১১৪)। বাংলাদেশ আগের মতো ৬২ পয়েন্ট নিয়ে আছে র্যাঙ্কিংয়ের নবম স্থানে। ওয়েবসাইট।