ওয়ানডেতে শচীন-ধোনি বিশ্রামে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও শচীন টেন্ডুলকারকে বিশ্রাম দিয়েছেন ভারতীয় নির্বাচকেরা। ধোনির অনুপস্থিতিতে ১৫ সদস্যের দলের নেতৃত্বে থাকবেন বীরেন্দর শেবাগ।পুরোপুরি ফিট নন যুবরাজ সিং। নিজ থেকে বিষয়টি বোর্ডকে অবহিত করায় তাঁকে দলে রাখেননি নির্বাচকেরা। ফর্মহীনতায় থাকা হরভজন সিং ওয়ানডে সিরিজেও উপেক্ষিত থেকে গেছেন। ওয়েবসাইট।স্কোয়াড: বীরেন্দর শেবাগ (অধিনায়ক), গৌতম গম্ভীর, বিরাট কোহলি, আজিনকা রাহানে, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, পার্থিব প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, প্রাভিন কুমার, বিনয় কুমার, উমেশ যাদব, বরুণ অরুণ, রোহিত শর্মা, মনোজ তিওয়ারি ও রাহুল শর্মা।