ওয়ানডেতে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উড়িয়ে দিলেন আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ আর ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হারের পর চরম বিপর্যয়ের মুখে পাকিস্তান ক্রিকেট। তৃতীয় ওয়ানডেতে শেষ পর্যন্ত জয় পেলেও এই ম্যাচটিতেও নতুন করে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক শহীদ আফ্রিদি।জুয়াড়িরা ম্যাচ শুরুর আগেই পাকিস্তানি ইনিংসের খঁুটিনাটি সম্পর্কে সবকিছু জানতো বলে দাবি করেছে ব্রিটিশ ট্যাবলয়েড 'দ্য সান'। আইসিসিও তৃতীয় ওয়ানডে নিয়ে নতুন করে তদনে্তর ঘোষণা দিয়েছে। কিন্তু স্পট ফিক্সিংয়ের এই অভিযোগে চরম ক্ষুব্ধ হয়েছেন আফ্রিদি। জিয়ো টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে পাকিস্তানের অধিনায়ক বলেছেন, Èআমরা কঠোর পরিশ্রম করেছি, ম্যাচটা জেতার সর্বাত্মক চষ্টো করেছি। পাকিস্তান দলকে চাপের মুখে ফেলার জন্যই নতুন করে এই অভিযোগগুলো উঠছে বলে আমার মনে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। লর্ডস টেস্টের পর থেকেই আমাদের খেলোয়াড়েরা যথষ্টে চাপের মধ্যে আছে।' তবে কেউ দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাসি্ত দাবি করেছেন আফ্রিদি।ওয়ানডে সিরিজে প্রথম দুটি ম্যাচ হারার পর তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ২৩ রানে হারিয়ে সিরিজ জেতার সুযোগও এসেছে পাকিস্তানের সামনে। এখন সিরিজের বাকি দুটি ম্যাচ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে ভাবছেন না জানিয়ে পাকিস্তানের অধিনায়ক বলেছেন, এই মুহূর্তে সামনের দুটি ম্যাচের দিকে মনোযোগী হওয়াই আমাদের কাজ। আমি সবাইকে এটাই বলেছি। বাকিটা পাকিস্তান ক্রিকেট বোর্ডই সামলাবে।' টাইমস অব ইন্ডিয়া