ওয়ানডেতেও নেই জয়াবর্ধনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট সিরিজে মাহেলা জয়াবর্ধনের না থাকাটা ছিল বাংলাদেশের জন্য স্বস্তির। স্বস্তিটা মুশফিকুর রহিমের দল পাচ্ছে ওয়ানডে সিরিজেও। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটির জন্য গতকাল ঘোষিত শ্রীলঙ্কার ১৬ সদস্যের দলে নেই মাহেলা জয়াবর্ধনে। বাঁ হাতের মধ্যমার চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি বলেই বাদ পড়েছেন মাহেলা।তবে ওয়ানডে দলে ফিরেছেন সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে না খেলা কুমার সাঙ্গাকারা। ‘ফিট থাকলে খেলবেন’ শর্তে ১৬ সদস্যের দলে আছেন তিলকরত্নে দিলশানও। তবে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন রঙ্গনা হেরাথ, অজন্তা মেন্ডিস, সুরঙ্গা লাকমল ও আকিলা দনাঞ্জয়া। সাঙ্গাকারার মতো দলে ফিরেছেন সচিত্রা সেনানায়েকে। দলে নতুন মুখ তিনটি। টেস্টের মতো ওয়ানডে দলেও জায়গা করে নিয়েছেন কিতুরুয়ান ভিতানাগে। তাঁর সঙ্গী দুই নবাগত অ্যাঞ্জেলো পেরেরা ও সাচিথ পাথিরানা। ওয়েবসাইট।টেস্টের মতো ওয়ানডে সিরিজেও পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথুসের। এখানেও তাঁর সহকারী দিনেশ চান্ডিমাল। ২৩ মার্চ হাম্বানটোটায় প্রথম ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে সিরিজ। ২৫ মার্চ দ্বিতীয় ম্যাচটিও হাম্বানটোটায়। ২৮ মার্চ শেষ ওয়ানডেটি পাল্লেকেলেতে। শ্রীলঙ্কার ওয়ানডে দল: অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দিনেশ চান্ডিমাল (সহ-অধিনায়ক), দিলকরত্নে দিলশান, কুশল জানিথ পেরেরা, কুমার সাঙ্গাকারা, লাহিরু থিরিমান্নে, জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা, সচিত্রা সেনানায়েকে, উপুল থারাঙ্গা, কিতুরুয়ান ভিতানাগে, অ্যাঞ্জেলো পেরেরা, শামিন্ডা ইরাঙ্গা ও সাচিথ পাথিরানা।