ওয়ানডেতেও নেই মাহমুদউল্লাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বরের কারণে কালকের ম্যাচটি খেলতে পারেননি। এবার ওয়ানডে সিরিজটাও খেলা হচ্ছে না মাহমুদউল্লাহর। কালকের টি-টোয়েন্টি ম্যাচ শেষেই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করা হয়েছে। টি-টোয়েন্টি দলে থাকা অলরাউন্ডার ইলিয়াস সানিরও জায়গা হয়নি ওয়ানডে দলে। আগামীকাল মিরপুরে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ১৮ জনের দলে থাকা পেসার শাহাদত হোসেনও ফিরতে পারেননি ওয়ানডেতে। তবে টি-টোয়েন্টি স্কোয়াডে না থাকলেও ওয়ানডেতে আছেন শুভাগত হোম ও সোহরাওয়ার্দী।বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, অলক কাপালি, নাঈম ইসলাম, নাসির হোসেন, আবদুর রাজ্জাক, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, মোহাম্মদ সোহ্রাওয়ার্দী, শাহরিয়ার নাফিস ও শুভাগত হোম।