ওয়ানডেতেও সুযোগ দ. আফ্রিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট চ্যাম্পিয়নশিপের ‘গদা’ ধরে রাখা নিশ্চিত হয়েছে। পাকিস্তানকে ধবলধোলাই করে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো নিশ্চিত করেছে প্রাইজমানিও। আরেকটি ধবলধোলাই বাড়াতে পারে অর্থযোগ। প্রতি বছরের ১ এপ্রিল টেস্ট ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলকে ট্রফির পাশাপাশি মোটা অঙ্কের অর্থ পুরস্কার দেয় আইসিসি। টেস্টে শীর্ষে থাকার পুরস্কার সাড়ে চার লাখ ডলার পাওয়া নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডের সেরা দলের পুরস্কার এক লাখ ৭৫ হাজার ডলারও যোগ হতে পারে এর সঙ্গে। এ জন্য ১০ মার্চ শুরু ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হারাতে হবে ৫-০-তে!১১৯ পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে এখন ভারত। দিন কয়েক আগেও ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট ছিল সমান। দশমিক পয়েন্টের ব্যবধানে ইংল্যান্ড ছিল দ্বিতীয় স্থানে। কিন্তু নয় নম্বর দল নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১-এ সিরিজ জেতায় উল্টো দুটি পয়েন্ট হারাতে হয়েছে অ্যালিস্টার কুকের দলকে। ভারত এখন তাই পরিষ্কার ব্যবধানে এক নম্বর। ১১৬ পয়েন্ট নিয়ে তিনে আছে অস্ট্রেলিয়া। ১ এপ্রিলের আগে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কোনো ওয়ানডে নেই। ভারত বা ইংল্যান্ডকে টপকে যাওয়ার বাস্তব সম্ভাবনা এখন শুধু চার নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকারই (১১২)। ৫-০ না হয়ে পাকিস্তানকে যদি ৪-১-এ হারায় দক্ষিণ আফ্রিকা, তাহলে ইংল্যান্ডকে টপকে উঠে যাবে দুইয়ে। তাতেও অর্থযোগ আছে ৭৫ হাজার ডলার।টেস্টের শীর্ষস্থানের নিষ্পত্তি হয়ে গেলেও জমে উঠেছে দুই-তিনের লড়াই। দুই-তিন-চারে থাকার পুরস্কারও যে নেহাত কম নয়! সাড়ে তিন লাখ ডলার পাবে দুইয়ে থাকা দল, র‌্যাঙ্কিংয়ে তৃতীয় দল আড়াই লাখ ও চতুর্থ দল দেড় লাখ ডলার। ১১৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দুইয়ে ইংল্যান্ড, ১ পয়েন্ট কম নিয়ে তিনে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই হয়ে চার থেকে পাঁচে নেমে গেছে পাকিস্তান, ভারত উঠে এসেছে চারে। ওয়েবসাইট।