ওয়ানডের রাজার বিদায়ের পর
আমি হতাশ, অখুশিও যে শচীনের শেষ ওয়ানডে উদ্যাপনের সুযোগ আমরা পেলাম না। ওর উচিত ছিল পুরো দেশকে শ্রদ্ধাঞ্জলি জানানোর একটা সুযোগ দেওয়া। কারণ, ওর মতো কিংবদন্তি শতাব্দীতে একজনই জন্মায়। কপিল দেবপরিসংখ্যান কখনো মিথ্যা বলে না। সব সময়ই সত্যিটা বলে...অভিনন্দন শচীন, অবিশ্বাস্য এক ওয়ানডে ক্যারিয়ার! কেভিন পিটারসেনপরিসংখ্যানের দিকে তাকালেই ওর গ্রেটনেস আরও ভালো করে বোঝা যায়...যত রান ও করেছে এবং দুইয়ে থাকা ব্যাটসম্যানের সঙ্গে যতটা ব্যবধান। টপ অর্ডারে ধারাবাহিকভাবে যেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করে গেছে, আমি বলব চোখধাঁধানো ক্যারিয়ার। রাহুল দ্রাবিড়ওয়ানডে ব্যাটিংয়ের ধারা বদলে দিয়েছিল শচীন। বিশেষ করে ওপেনিং শুরু করার পর। খুব ভালো বোলারও কিন্তু ছিল। বাঁ-হাতি ব্যাটসম্যান স্ট্রাইকে থাকলে অফস্পিন করত, ডানহাতি হলে লেগস্পিন। শিশির পড়লে আবার পেস বোলিং করত—এই হলো শচীন! অনিল কুম্বলেখেলাটায় আগ্রাসন এনেছে সে, এমন একজন যে বদলে দিয়েছে খেলার ধারা। ওর সঙ্গে একই ড্রেসিংরুমে থাকতে পারাটাই ছিল সম্মানের। একটা ভালো দিক হলো যে ও টেস্ট খেলে যাবে। জাভাগাল শ্রীনাথশচীন হলো ক্রিকেট ঈশ্বর, ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছে, এককথায় অবিশ্বাস্য! পল কলিংউড