প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার হকি লিগে এখন পর্যন্ত অপরাজিত ঢাকা ওয়ান্ডারার্স। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে পরশু ওয়ান্ডারার্স ৬-১ গোলে হারিয়েছে সাধারণ বীমাকে। লিগে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট ওয়ান্ডারার্সের।
ওয়ান্ডারার্সের জাসবিন্দর, খলিলুর ও রাকিবুল ২টি করে গোল করেছেন। সাধারণ বীমার একমাত্র গোলটি মাসুম বিল্লাহর। দিনের অন্য ম্যাচে সোনালী ব্যাংক ২-২ গোলে ড্র করেছে ওয়ারীর সঙ্গে। সোনালী ব্যাংকের প্রসেনজিৎ ২টি গোল করেছেন। ওয়ারীর গোল দুটি শিহাবের।
আজকের খেলা
ঊষা-বাংলাদেশ এসসি
মোহামেডান-অ্যাজাক্স
বেলা ২টা ও বিকেল ৪টা; হকি স্টেডিয়াম