ওয়ারীর জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওয়ালটন মহানগর মহিলা ফুটবল লিগে কাল নিজেদের প্রথম ম্যাচে ওয়ারী ৪-১ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। অজপাড়াগাঁয়ের একদল মেয়েকে নিয়ে গড়া হয়েছে ওয়ারী। তার পরও প্রথম দিন মাঠে নেমে পুরো ৩ পয়েন্টই ঘরে তুলেছে তারা। ওয়ারীর হয়ে দুই গোল করেছেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার সুখী। ওয়ারীর বাকি দুই গোল শিল্পী ও বিপাশার। আরামবাগের একমাত্র গোলটি করেছেন মণি সাহা।