ওয়ার্ন আত্মবিশ্বাসী
আগামী শনিবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগ। অথচ রান্না করতে গিয়ে আগুনে ডান হাতের আঙুল পুড়ে গেছে শেন ওয়ার্নের। তবে হাল ছাড়ছেন না অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই স্পিনার। প্রতিযোগিতার শুরু থেকেই মাঠে থাকার ব্যাপার আত্মবিশ্বাসী তিনি।‘আঙুলের অবস্থা এখনো নাজুক। সৌভাগ্যবশত বিগ ব্যাশ শুরুর আরও চার দিন বাকি। আশা করছি, শনিবারের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠব’—মেলবোর্নে আজ মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন ওয়ার্ন।গতকাল টুইটারে ওয়ার্ন জানান, রান্না করতে গিয়ে ডান হাতের আঙুল পুড়ে গেছে তাঁর। সঙ্গে ফোসকাপড়া হাতের একটা ছবিও জুড়ে দেন তিনি। হাত যেন দ্রুত সেরে উঠে, এ জন্য ভক্তদের কাছে পরামর্শ-সহায়তাও চেয়েছিলেন ওয়ার্ন। টুইটারে ৪২ বছর বয়সী এই ক্রিকেটার লেখেন, ‘অনুশীলন ম্যাচের কোনো প্রস্তুতি নেই। যে হাত দিয়ে বল করি, সেই হাত আগুনে পুড়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠতে চাই। দয়া করে সবাই পরামর্শ, সহায়তা দেবেন।’ ওয়েবসাইট।