ওয়ার্নদের উড়িয়ে দিল কুম্বলের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপতি বালাজি, অমিত মিশ্র, মাখায়া এনটিনি, যুবরাজ সিং, রোহিত শর্মা...। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) হ্যাটট্রিকের তালিকায় এবার ঢুকে গেলেন প্রাভিন কুমার। কাল বেঙ্গালুুরু চেন্নাস্বামী স্টেডিয়াম দেখল আইপিএলের এই মৌসুমের প্রথম হ্যাটট্রিক। স্বাগতিক বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স বোলারদের দাপটে দাঁড়াতেই পারল না রাজস্থান রয়্যালস। তাদের ১০ উইকেটে হারাল অনিল কুম্বলের দল। আইপিএলের ইতিহাসে এটা তৃতীয় ১০ উইকেটের ব্যবধানে জয়।লড়াইটা ছিল দুই স্পিনার অনিল কুম্বলে ও শেন ওয়ার্নের মধ্যে। প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দুর্দান্ত জয়ে একদিকে যখন আত্মবিশ্বাসে টগবগ করছে, কুম্বলের বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স তখন কাল প্রথম জয়ের খোঁজে নেমেছিল শিল্পা শেঠির রাজস্থান রয়্যালস। কিন্তু তৃতীয় ম্যাচে তাদের একেবারে উড়িয়েই দিল বেঙ্গালুরু। গ্রায়েম স্মিথ আর দিমিত্রি মাসকারেনহাসকে হারিয়ে দিশেহারা দেখাচ্ছিল রাজস্থানকে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা রাজস্থানকে ৯২ রানের মধ্যে বেঁধে ফেলে রয়্যাল চ্যালেঞ্জার্স। এতে বড় ভূমিকা রাখেন প্রাভিন কুমার। ১৬.২ ওভারে ড্যামিয়েন মার্টিনকে বোল্ড করে শুরু, পরের বলে সুমিত নারওয়াল ক্যাচ আউট। ওই ওভারের চতুর্থ বলে পরশ ডগরাকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন প্রাভিন।এত সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১০.৪ ওভারে বিনা উইকেটেই এ রান টপকে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স। জ্যাক ক্যালিস ৪৪ ও মনীষ পান্ডে ৪২ রানে অপরাজিত ছিলেন। ওয়েবসাইট।