ওয়ার্নার বরং খুশি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খানিকটা অস্বস্তিতেই পড়েছেন ডেভিড ওয়ার্নার। এমন অনাকাঙ্ক্ষিত এক বিতর্কে জড়িয়েছে তাঁর নাম, যাতে তাঁর নিজের ভূমিকা নেই একটুকুও। মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে এক ম্যাচের জন্য রিকি পন্টিংকে অধিনায়ক করা জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহর মত, ওয়ার্নারকে যেহেতু ক্লার্কের ডেপুটি করা হয়েছে, তাঁর অধিনায়কত্ব বাজিয়ে নেওয়ার সুযোগ ছিল এটাই। তবে ওয়ার্নার নিজে বলছেন, নেতৃত্ব না দেওয়ায় ভালোই হয়েছে। খেলাটায় এখনো তিনি নবীন, নেতৃত্ব দেওয়ার সময় পড়ে আছে অনেক।আরও কয়েকজন সতীর্থের সঙ্গে ওয়ার্নার কাল সিডনি শিশু হাসপাতালে কিছু সময় কাটিয়েছেন অসুস্থ শিশুদের সঙ্গে। সেখানেই কথা জানালেন, প্রধান নির্বাচকের যুক্তির সঙ্গে একমত তিনি নিজেও, ‘জন ইনভেরারিটি আগে যা বলেছেন, পুরো ব্যাপারটি আসলে তা-ই। মাইকেল ক্লার্কের অধীনে থেকে আমি অনেক কিছু শিখছি, অভিজ্ঞতা অর্জন করছি। দারুণ উপভোগও করছি এটা। এখন সুযোগ রিকি পন্টিংয়ের কাছ থেকেও শেখার। আমি আপাতত নিজের ব্যাটিংয়েই মন দিতে চাই। টুর্নামেন্টে এখনো ভালো রান করতে পারিনি। টেস্ট ক্রিকেটের মতো ওয়ানডেটাও এখনো শিখছি। আশা করি, একদিন দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ আমার আসবে।’ ওয়েবসাইট।