ওয়ার্নারকে বদলানোর চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শৃঙ্খলা ভঙ্গের কারণে ডেভিড ওয়ার্নারকে এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে রাজ্য দল নিউ সাউথ ওয়েলস। একই সঙ্গে বিতর্কিত এই ক্রিকেটারের আচরণও শোধরাতে চায় এনএসইউ ক্রিকেট। তারই অংশ হিসেবেই কিনা, সিডনির গ্রেড ক্লাব র্যান্ডউইক পিটারশ্যামের হয়ে পরের দুটি ম্যাচে খেলা বাধ্যতামূলক করা হয়েছে ওয়ার্নারের জন্য। ক্লাবের কিছু সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত হতে হবে তাঁকে। এএফপি।