ওয়ার্নারকে ভয় হিউজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওপেনিংয়ে অস্ট্রেলিয়ানদের সবচেয়ে বড় আস্থা তাঁর ওপরই। কিন্তু ইংল্যান্ড ব্যাটসম্যান জো রুটকে ঘুষি মারার জের ধরে সেই ডেভিড ওয়ার্নার অ্যাশেজে হয়ে গেছেন ব্রাত্য, এখন ‘এ’ দলের সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকা সফরে। এই সফরে জিম্বাবুইয়ান নির্বাচিত একাদশের বিপক্ষে ব্যর্থ হলেও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচেই সফল ওয়ার্নার। প্রথম ইনিংসে করেছেন ১৯৩ রান। কাল দ্বিতীয় ইনিংসে অবশ্য ৩৩ রানে আউট হয়ে গেছেন। তবে ধারণা করা হচ্ছে, প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরি ছুঁই-ছুঁই ইনিংসের সুবাদেই ওল্ড ট্রাফোর্ডের তৃতীয় টেস্টেই দলে ফিরতে পারেন ওয়ার্নার।তা ওয়ার্নার ফিরলে বাদ পড়বেন কে? ফিল হিউজের ভয়, ‘ক্ষমা’ পেয়ে ওয়ার্নার ফিরলে হয়তো বাদ পড়তে হবে তাঁকেই! অ্যাশেজে নিজের হতাশাজনক পারফরম্যান্সই আসলে হিউজের মনে বুনে দিয়েছে এই শঙ্কার বীজ। ট্রেন্ট ব্রিজে প্রথম ইনিংসে ৮১ রান করলেও পরের তিন ইনিংসেই ব্যর্থ হিউজের ব্যাট। আউট হয়েছেন ০, ১ ও ১ রান করে! কিন্তু ওয়ার্নার কী সত্যিই ওল্ড ট্রাফোর্ড টেস্টের দলে ফিরতে পারবেন? অস্ট্রেলিয়ার বিতর্কিত ওপেনার যে বিতর্কে জড়িয়ে পড়েছেন আবারও। যে ম্যাচ দিয়ে ফেরার আশা জাগিয়েছেন, সেই দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সঙ্গে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৩৩ রান করার পথে প্রতিপক্ষ উইকেটকিপার থামি সোলেকাইলের সঙ্গে লেগে গিয়েছিল তাঁর। আম্পায়ার দুবার ওয়ার্নারকে সতর্ক করেছেন। আর সোলেকাইলকে সরিয়ে নিয়েছেন তাঁর সতীর্থ ভন জার্সভেল্ড। ওয়েবসাইট।