ওয়ার্নারের মধ্যে অধিনায়কের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়কত্ব পেতে পারেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টি অধিনায়ক ক্যামেরন হোয়াইটের ফর্মের দুরবস্থা আর ওয়ার্নারের দুরন্ত ফর্ম মিলিয়ে খবরটাকে বিশ্বাসযোগ্য বলেই মনে হয়েছে। সেই সম্ভাবনার পালে জোর হাওয়া দিল মিকি আর্থারের মন্তব্য। ওয়ার্নারের মধ্যে নাকি দারুণ নেতৃত্বগুণের ছায়া দেখতে পেয়েছেন অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকান কোচ।আর্থারের বিশ্বাস, ওয়ার্নার একদিন নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়াকে, ‘কোনো সন্দেহ নেই, ডেভির মাঝে নেতৃত্বের সম্ভাবনা আছে। কোনো একটা পর্যায়ে ক্রিকেটের কোনো একটা সংস্করণে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য আছে তাঁর। আমি নিশ্চিত নই, সময়টা কখন। হতে পারে দুই সপ্তাহের মধ্যে, কিংবা তিন-চার বছরে। কিন্তু নেতৃত্বের গুণাবলি তাঁর আছে। ওর ক্রিকেট-মস্তিষ্ক ক্ষুরধার ও সামনে থেকেই নেতৃত্ব দিতে পারবে।’ এএফপি।