প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর চেয়ে সুসময় বুঝি আর হয় না! ব্যাট হাসছে, রানখরা এখন ভুলে যাওয়া কষ্ট। ডেভিড ওয়ার্নারের ব্যক্তিগত জীবনেও লেগেছে সুবাতাস, বাগদান সেরে ফেলেছেন প্রেমিকা ক্যান্ডি ফ্যালজনের সঙ্গে। শিগগির বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলবেন দুজন। তবে তার চেয়েও বড় সুসংবাদ, বাবা হতে চলেছেন অস্ট্রেলিয়ান ওপেনার। পরশু টুইটারে ওয়ার্নার নিজেই দিয়েছেন সেই সুখবর, ‘ফ্যালজন এখন আমার বাগদত্তা। আমরা সন্তান আশা করছি। আমরা ভীষণ খুশি, দারুণ রোমাঞ্চিতও।’ ফ্যালজন তো দুষ্টুমি করে অনাগত শিশুকে ‘অ্যাশেজ বেবিই’ বলে রেখেছেন। ওয়েবসাইট।