ওয়ার্নারের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অভিষেক টি-টোয়েন্টি দিয়ে। সেই ম্যাচে ৪৩ বলে ৮৯ রান করে ডেভিড ওয়ার্নার নিজেকে চিনিয়েছিলেন। কাল আবারও চেনালেন। এবার নিউ সাউথ ওয়েলসের হয়ে। ৬৯ বলে ১১টি চার আর ৮ ছক্কায় ওয়ার্নারের অপরাজিত ১৩৫ রানের সৌজন্যে চেন্নাই সুপার কিংসকে ৪৬ রানে হারাল তাঁর দল। চ্যাম্পিয়নস লিগের তিন বছরের ইতিহাসে এটাই প্রথম সেঞ্চুরি। নিজেরা সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাইকে বিদায় করে দিল গ্রুপ পর্বেই। নিউ সাউথ ওয়েলসের বেঁধে দেওয়া ২০২ রানের লক্ষ্যে ব্যাট করে ১৮.৫ ওভারে ১৫৫ রানে অলআউট হয়েছে ধোনির চেন্নাই। ভারতের চার দলের মধ্যে বাদ পড়ল এক দল। ‘বি’ গ্রুপের দুই দল কলকাতা আর বেঙ্গালুরুর ভাগ্যও ঝুলে আছে। তবে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ানস। কাল প্রথম ম্যাচে ত্রিনিদাদের কাছে কেপ কোবরাস ২ উইকেটে হেরে যাওয়াতেই নিশ্চিত হয়ে যায় মুম্বাইয়ের শেষ চার। শেষ চারের আশা জাগিয়ে রাখল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোও। ৪ উইকেটে ১৩৭ করেছিল দক্ষিণ আফ্রিকান দল কোবরাস। নয় নম্বরে নেমে ১১ বলে ২৫ করে দুই বল হাতে রেখেই হারতে বসা দলকে জয় এনে দেন কেভন কুপার। ওয়েবসাইট।