ওয়ার্নারের ১৯৩ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডে রানের জন্য হাপিত্যেশ করছে অস্ট্রেলিয়ার টপ অর্ডার। প্রথম দুই টেস্টে প্রথম চারের চেয়ে বেশি রান দলটির শেষ চার ব্যাটসম্যানের। প্রথম দুই টেস্টেই হেরে হতোদ্যম দলটি অবশেষে একটি সুখবর পেল সুদূর প্রিটোরিয়া থেকে। চ্যাম্পিয়নস ট্রফি চলাকালে পানশালায় ইংল্যান্ডের জো রুটকে ঘুষি মেরে দলে ব্রাত্য হয়ে পড়া ডেভিড ওয়ার্নারই দিয়েছেন সুখবরটা। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে পরশু ১৯৩ রান করেছেন ওয়ার্নার। ওপেনিং থেকে সরে চারে ব্যাট করে এই রান পেয়েছেন এই বাঁহাতি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৮ ইনিংস পর সেঞ্চুরি পাওয়া ওয়ার্নার এর আগে গত বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন।ওয়ার্নারের পর সেঞ্চুরি পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলও (১৫৫*)। এই দুই সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৯৯ রান নিয়ে প্রথম দিন শেষ করা অস্ট্রেলিয়া ‘এ’ কাল ইনিংস ঘোষণা করেছে ৪৭৪ রানে। উইকেট পড়েছে ওই পাঁচটিই। ওয়েবসাইট।