ওয়ার্নের কাছে সোধির দীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই তো আড়াই মাস আগে বাংলাদেশের বিপক্ষে অভিষেক। অভিজ্ঞতার ভান্ডারে মাত্র ৫ টেস্ট, উইকেট সাকল্যে ১১টি। এই পরিসংখ্যান দেখে অবশ্য বোঝা যাবে না ইশ সোধিকে নিয়ে প্রত্যাশা কত বেশি নিউজিল্যান্ডের। এ মুহূর্তে দেশটির সবচেয়ে সম্ভাবনাময় লেগ স্পিনার হিসেবে ভাবা হচ্ছে তাঁকে। আকাশচুম্বী এই প্রত্যাশা পূরণ করতে চেষ্টার কমতি নেই সোধিরও। আর সে কারণেই দ্বারস্থ হয়েছেন এই গ্রহের সবচেয়ে যোগ্য লোকটার। গত সপ্তাহে মেলবোর্নে গিয়ে প্রায় দেড় ঘণ্টা দীক্ষা নিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের কাছে।
কী শেখালেন তাঁকে ওয়ার্ন? অভিজ্ঞতাটা বর্ণনা করেছেন সোধি নিজেই, ‘বেশির ভাগ আলোচনাই হয়েছে কৌশল ও মানসিক বিষয়গুলো নিয়ে। একজন ব্যাটসম্যানকে আউট করার জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে, কীভাবে আউট করতে হবে, মাঠের পুরো পরিস্থিতি কীভাবে নিজের পক্ষে আনতে হবে এসব ব্যাপারে।’
মাত্র দেড় ঘণ্টার এক সেশনেই ওয়ার্নের প্রতি মুগ্ধতাটা এত বেড়েছে যে এখন থেকে সুযোগ পেলেই পাঠ নিতে গুরুর কাছে ছুটে যাবেন, ‘এটা সম্ভবত আমার জীবনের সেরা কোচিং সেশন। আমি নিয়মিত এটা করতে চাই, অবশ্য যদি তাঁর সময় হয়।’ ওয়েবসাইট।