ওয়ার্নের নতুন অধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের পরিচয় গত বছরের জুলাই মাসে। এর পর থেকে নিয়মিতই ঘনিষ্ঠভাবে দেখা গেছে অস্ট্রেলিয়ান স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন ও ব্রিটিশ অভিনেত্রী এলিজাবেথ হার্লিকে। পরিচয় ও প্রেমের গণ্ডি পেরিয়ে এবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দুই ভুবনের এই দুই তারকা।ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল আজ রোববার জানিয়েছে, স্কটল্যান্ডের একটি হোটেলে বাগদান সম্পন্ন হয়েছে ওয়ার্ন ও হার্লির। দুজনের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছে পত্রিকাটি। বয়সে হার্লির চেয়ে চার বছরের ছোট ওয়ার্ন।গত ডিসেম্বরে ভারতীয় ব্যবসায়ী অরুণ নায়ারের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে অভিনেত্রী হার্লির। এর কয়েক মাস আগে মডেল সিমোনের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে ওয়ার্নের। ৪২ বছর বয়সী ওয়ার্নের সঙ্গে ৪৬ বছর বয়সী হার্লির পরিচয় অবশ্য নায়ারের স্ত্রী থাকার সময়েই। ওয়েবসাইট।