ওয়ার্নের পক্ষই নিলেন রবি শাস্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেন ওয়ার্নের মন্তব্যকে সর্বন্তকরণে সমর্থন জানিয়েছেন রবি শাস্ত্রী। জয়পুরের মান সিং স্টেডিয়ামের উইকেট নিয়ে এ মুহূর্তে যে বিতর্ক চলছে, তাতে একপ্রকার জল ঢেলে দিয়েই শাস্ত্রী বলেছেন, ‘যে যা-ই বলুক, জয়পুরের উইকেট মোটেও ৯০ রানে অলআউট হওয়ার উইকেট নয়।’শুক্রবার রাজস্থান রয়েলসের বিপক্ষে ৯৪ রানে অল আউট হওয়ার পর মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক শচীন টেন্ডুলকার উইকেটের তীব্র সমালোচনা করে বলেন, ‘জয়পুরের উইকেট বিভ্রান্তিকর গতির উইকেট। এখানে দুই রকমভাবে বল ব্যাট আসে।’ রাজস্থান রয়েলসের অধিনায়ক শেন ওয়ার্ন অবশ্য শচীনের সমালোচনা করে বলেছেন, ‘শচীন নিজেদের দলের ব্যর্থতাটা স্বীকার না করে উইকেটের ওপর দোষ চাপাচ্ছেন। এই উইকেট যদি বাজে উইকেটই হতো, তাহলে এখানে রাজস্থান দল কীভাবে বড় জয় তুলে নিল?’শুক্রবারের ম্যাচটির ধারাভাষ্য কক্ষে ছিলেন শাস্ত্রী। এমনকি ছিলেন খেলাটির পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায়। তিনি ম্যাচ শেষে শচীনকে উইকেট সম্পর্কে জিজ্ঞেস করার পর লিটল মাস্টার উইকেট নিয়ে নিজের ক্ষোভের কথা জানান।তবে শাস্ত্রী শচীনের মন্তব্যের প্রতি দ্বিমত পোষণ করে বলেন, ‘পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দায়িত্বের কারণে আমি কিছুই বলিনি। তবে আমি বিশ্বাস করি, এই উইকেটে কোনো দল ৯৪ রানে অল আউট হতে পারে না।’শেন ওয়ার্ন সমালোচনা করেছেন উইকেট নিয়ে শচীনের মন্তব্যের পর বিসিসিআইর অতিরিক্ত তত্পরতার। তবে মুম্বাই ইন্ডিয়ানসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শচীনের মন্তব্যে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন ওয়ার্ন। এটা কেবল একটি মন্তব্যই। জয়পুরের উইকেট নিয়ে তো মুম্বাইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অভিযোগ করা হয়নি।’ওয়ার্নের প্রতিক্রিয়া চোখ এড়ায়নি রবি শাস্ত্রীরও। তিনি বলেছেন, ‘হ্যাঁ, ওয়ার্ন প্রতিক্রিয়া দেখিয়েছেন। হতে পারে, কলকাতার উইকেট নিয়ে ওয়ার্ন যে সমালোচনা করেছিলেন তাতে কেউ কান না দেওয়ায় শচীনের মন্তব্যটা তিনি নিতে পারেননি।’ ওয়েবসাইট।