ওয়ার্নের বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত বড় বাড়িতে মানুষ শুধু তিনিই, শেন ওয়ার্নের একটু একা একা তো লাগবেই। তার ওপর মন সব সময় পড়ে থাকে লন্ডনে। প্রেমিকা লিজ হার্লি যে থাকেন সাত সমুদ্দুর দূরের সেই শহরেই। অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল, ওয়ার্ন লন্ডনেই থিতু হবেন। সে জন্য বাড়িটা বিক্রিও করে দিতে চাচ্ছিলেন এক বছর ধরে। শেষ পর্যন্ত রটনাকে সত্যি প্রমাণ করে তা করেই দিলেন। কত দামে সেটা জানা যায়নি, তবে পাঁচ বেডরুমের বিলাসবহুল বাড়িটার বর্তমান বাজারমূল্য আনুমানিক ১৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার। ২০০৯ সালে ওয়ার্ন কিনেছিলেন ৮ লাখ ডলার দিয়ে। তখন অবশ্য ছাড়াছাড়ি হয়নি আগের স্ত্রী সিমোনের সঙ্গে। ওয়েবসাইট।