ওয়ার্নের ভবিষ্যদ্বাণী
কুইজ আকারে দুটি প্রশ্ন। ভারত ও ইংল্যান্ডের মধ্যকার আসন্ন টেস্ট সিরিজ কে জিতবে? চার ম্যাচের টেস্ট সিরিজের ফল কী হবে? উত্তর ভুল-শুদ্ধ যা-ই হোক, প্রথম প্রশ্নটার উত্তর দিতে খুব একটা চিন্তা করার দরকার নেই। তবে পরের প্রশ্নটার উত্তর দিতে গিয়ে বেশ ভাবনায় পড়ার কথা উত্তরদাতাদের।দুটি প্রশ্ন নিয়েই ভেবেছেন শেন ওয়ার্ন। নানা হিসাব কষার পর অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি স্পিনারের ভবিষ্যদ্বাণী—সিরিজে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের ‘১’ নম্বর দল ভারতকে হারাবে স্বাগতিক ইংল্যান্ড। আর চার ম্যাচের টেস্ট সিরিজের ফল হবে ১-০!‘ইংল্যান্ডের টপ অর্ডার অসাধারণ। তবে সবকিছু নির্ভর করবে মাঠে ব্যাটসম্যানরা খেলার ওপর। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেললে ইংল্যান্ড সিরিজ জয় করতে পারে, তবে অবশ্যই হোয়াইটওয়াশ নয়। আমার মনে হয়, ১-০-তে সিরিজ জয় করতে পারে স্বাগতিকেরা’—ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন ওয়ার্ন। ওয়েবসাইট।