চাকরি খুঁজছেন? বস হিসেবে বিখ্যাত কাউকে চাইছেন? তাহলে দেরি না করে আবেদন করতে পারেন শেন ওয়ার্নের ই-মেইলে। ব্যক্তিগত সহকারী খুঁজছেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান স্পিনারও। অতিসম্প্রতি চাকরি ছেড়ে দিয়েছেন তাঁর আগের সহকারী। সে জায়গায় নতুন একজনকে নিয়োগ দিতে ওয়ার্ন বেছে নিয়েছেন মাইক্রো ব্লগিং সাইট টুইটারকে। পরশু সেখানে নতুন সহকারী চেয়ে বিজ্ঞাপনে লিখেছেন, ‘যদি মনে করেন আপনি এ কাজে যোগ্য তাহলে বৃত্তান্ত জানিয়ে আবেদন করুন আমার ই-মেইলে।’ সঙ্গে অবশ্য অনুরোধ করা হয়েছে, শুধু সত্যিকারের চাকরিপ্রার্থী যেন আবেদন করেন। তারকার ই-মেইল পেলে অকারণে বিরক্ত করার মানুষও তো কম নেই! ওয়েবসাইট।