ওয়ার্ল্ড সকারের সেরা জাভি
ফিফা-ব্যালন ডি’অরের তিনজনের সংক্ষিপ্ত তালিকার একজন তিনি। জাভি ফিফা-ব্যালন ডি’অর জিততে পারবেন কি না, সেটা সময়ই বলে দেবে। তবে তাঁর আগেই একটা পুরস্কার জিতে নিলেন বার্সেলোনা ও স্পেন মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। মেসি, ইনিয়েস্তাকে পেছনে ফেলেই এ বছরের ওয়ার্ল্ড সকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।পাঠকদের ভোটে এই পুরস্কারটি দিয়ে থাকে ব্রিটিশ ফুটবল ম্যাগাজিন ওয়ার্ল্ড সকার। মোট ভোটের ২৫.৮ শতাংশ ভোট পেয়েছেন তিনি। ৩০ বছর বয়সী জাভির মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বার্সেলোনা-সতীর্থ আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গে। মেসি পেয়েছেন ২৪.১ শতাংশ ভোট। ইনিয়েস্তা হয়েছেন পঞ্চম। স্পেন ও বার্সেলোনারই আরেক তারকা ডেভিড ভিয়া হয়েছেন সপ্তম।ব্যক্তিগত পুরস্কারের সঙ্গে দলগত পুরস্কারও ঘোষণা করেছে ম্যাগাজিনটি। বিশ্বের তৃতীয় সেরা দল নির্বাচিত হয়েছে জাভি-মেসি-ইনিয়েস্তা-ভিয়াদের দল বার্সেলোনা। সেরা দল প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া স্পেন। দ্বিতীয় সেরা দল গত মৌসুমে ইতালির ট্রেবলজয়ী ইন্টার মিলান। ওয়েবসাইট।