ওয়ার্ল্ড হকি লিগে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড হকি লিগের প্রথম রাউন্ডে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপ সঙ্গী সিঙ্গাপুর ও ব্রুনেই। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানিয়েছেন, ‘এটা আমাদের জন্য একটা দারুণ সুযোগ। প্রিমিয়ার লিগ শেষ হলেই এটার জন্য জাতীয় দলের অনুশীলন শুরু করে দেব।’